নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৪১, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে।
এর আগে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আন্তালিয়া থেকে টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় যান প্রধানমন্ত্রী।