আওয়ামী লীগ নাতসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে: বিমানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৬, ১২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নাতসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে: বিমানমন্ত্রী

ত্রিশালকে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ নিয়ে কড়া মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘জার্মানির হিটলারের পতনের পর সেই বাহিনী আর কখনো জার্মানিতে ফিরে আসতে পারেনি। বিশ্বের ইতিহাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত কোনো সরকার পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির নেই। আমি মনে করি, আওয়ামী লীগও নাতসি বাহিনীর মতো এ দেশে বিলুপ্ত হয়ে যাবে।’

সভায় ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা, জমি, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে বিনির্মাণের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মতামত তুলে ধরেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন