সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্বেও এগিয়ে আলীকদম৫৭বিজিবি

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৩:০৫, ১২ নভেম্বর ২০২৬

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্বেও এগিয়ে আলীকদম৫৭বিজিবি

বান্দরবানের দুর্গম মদক সীমান্তে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং শিশুদের জন্য টিকাদান কর্মসূচি পালন করেছে আলীকদম ব্যাটালিয়ন  (৫৭ বিজিবি)।

বান্দরবান জেলার আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে দুর্গম মদক সীমান্তে এই মানবিক কর্মসূচি পালন করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

শুধু নিরাপত্তাই নয়, “অপারেশন উত্তরণ”-এর আওতায় মানবিক কাজের অংশ হিসেবে ব্যাটালিয়নটি দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে।

এর মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর ২০২৬ইং তারিখ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় দুর্গম মদক সীমান্তে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং শিশুদের টিকাদান 
কর্মসূচি পালন করা হয়।

এ সময় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন এবং শিশুদের নিয়ম অনুযায়ী টিকা প্রদান করেন।

দুর্গমতার কারণে যেখানে নিয়মিত স্বাস্থ্যসেবা পৌঁছানো কঠিন, সেখানে বিজিবির এমন উদ্যোগ স্থানীয়দের জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণ
মূলক এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৭ বিজিবি। স্থানীয়রা বিজিবির এই মানবিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন