কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:০৯, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৪, ১২ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।

ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে আরেকটি ফ্লাইটে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।

আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে সম্মেলনে বিভিন্ন পর্যায়ের আলোচনায় অংশ নেন তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন