লামায় ইউএনও সোমাইয়া আক্তারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা

এস এম আকাশ : বান্দরবান

প্রকাশ: ২২:৪৮, ১১ নভেম্বর ২০২৬

লামায় ইউএনও সোমাইয়া আক্তারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) মিজ সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভাটি ছিল তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা।'

আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদের সভাকক্ষে শুরু হওয়া সভা চলে দুপুর ১২টা পর্যন্ত। উপজেলা প্রশাসন, লামার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও স্থানীয় গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।'

সভায় গত মাসের সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা ও সেগুলো সমাধানে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি তুলে ধরা হয়। পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চলমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় ও পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।'

সভায় উপস্থিত ছিলেন, লামা থানা পুলিশের কর্মকর্তা এসআই সঞ্জয় পাল, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফরহাদ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেল, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব এবং উপজেলা জামায়াতের আমির কাজী মো. ইব্রাহিম।'

এছাড়া উপস্থিত ছিলেন লামা প্রেসক্লাবের দুই পক্ষের সভাপতি মোহাম্মদ করিম এলএল.বি ও মোহাম্মদ কামরুজ্জামান, সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, এনসিপির উপজেলা আহ্বায়ক নাজমুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমতিয়াজ।'

সভায় আরও উপস্থিত ছিলেন লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর শুক্কুর, লামা মুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর, গজালিয়া, রূপসীপাড়া ও আজিজনগর ইউনিয়নের প্রশাসক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।'

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবামূলক কার্যক্রমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।'

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।'

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন