চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ০৯:৪৯, ২১ নভেম্বর ২০২৬
জেলার বিভিন্ন উপজেলায় এখন ধান কা*টার মৌসুম চলছে। অনেক কৃষক ইতোমধ্যে জমি থেকে ধান কেটে মাঠে রেখেছেন। এমন সময় বৃষ্টি হওয়ায় কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। জমিতে জমে থাকা পানিতে কাটা ধান ভিজে যাওয়ায় ধানের রং নষ্ট হওয়া, গুণগত মান কমে যাওয়া এবং ধান পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
অন্যদিকে, যেসব জমিতে এখনো ধান কা*টা হয়নি, সেসব জমির দাঁড়িয়ে থাকা ধান তুলনামূলকভাবে কিছুটা ঝুঁকিমুক্ত রয়েছে। তবে বৃষ্টির পানি জমে থাকলে এবং আবহাওয়া অনুকূলে না থাকলে সেসব ধান নিয়েও শঙ্কা তৈরি হতে পারে।
কৃষকদের মতে, ছয় মাসের পরিশ্রমে ফলানো ফসল ঘরে তোলার ঠিক এই সময়ে বৃষ্টি তাঁদের জন্য বাড়তি দুর্ভোগ নিয়ে এসেছে। ধান কাটার মৌসুমে এমন বৃষ্টি না হলে কৃষকেরা নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে পারতেন। এখন কা*টা ধান দ্রুত শুকিয়ে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
তবে প্রতিকূল পরিস্থিতিতেও সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখছেন কৃষকেরা। তাঁদের একজনের ভাষ্য, “এ বৃষ্টি আল্লাহর গজব নাকি পরীক্ষা, তা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর দেওয়া বৃষ্টিসহ তাঁর সব সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে।” ফসলের ক্ষতির আশঙ্কা থাকলেও সৃষ্টিকর্তার ওপর আস্থা রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন তাঁরা।
শীর্ষ সংবাদ: