মো: সাহেব আলী, কুষ্টিয়া
প্রকাশ: ২৩:২১, ১৭ সেপ্টেম্বর ২০২৫
অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে হাসপাতালের কর্মচারী ও দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকেও ব্যাখ্যা নেন।
দুদক সূত্র জানায়, “অভিযানের উদ্দেশ্য হলো হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং রোগীরা যেন ন্যায্য চিকিৎসা সেবা পান তা নিশ্চিত করা।”
এসময় তারা ভর্তি কার্যক্রম, ওষুধ সরবরাহ, রোগী সেবা, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক কর্মকাণ্ডের স্বচ্ছতা যাচাই করেন।
রোগীরা অভিযোগ করেন, অনেক সময় চিকিৎসা পেতে ঘুরতে হয় বারবার। ওষুধ ও টেস্ট নিয়ে হয়রানির শিকার হতে হয়। এ ছাড়া দায়িত্বশীলদের অবহেলার কারণে সঠিক সেবা পাওয়া যায় না।
দুদকের এ উদ্যোগে রোগীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এ ধরনের অভিযান অনিয়ম ও হয়রানি কমিয়ে স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা আনবে।
দুদকের একজন কর্মকর্তা বলেন, “আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ভবিষ্যতেও স্বাস্থ্য খাতে অনিয়ম রোধে এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।”
শীর্ষ সংবাদ: