নবীন মাহমুদ, ঝালকাঠি
প্রকাশ: ১৭:৪৫, ৫ অক্টোবর ২০২৬
গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের কৃষ্ণকাঠি এলাকার কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) ও একই এলাকার বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতেন। পরে তার মা কামাল খলিফাকে বিয়ে করেন। এর পর থেকে মা, কামাল খলিফা ও ওই তরুণী একই বাড়িতে বসবাস করতেন।
অভিযোগে বলা হয়, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই কামাল খলিফা ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে অনৈতিক আচরণ করতেন। গত ১ এপ্রিল সকালে তরুণীর মা ইউনিয়ন পরিষদে গেলে বাড়ি ফাঁকা থাকার সুযোগে কামাল খলিফা তাকে ধর্ষণ করেন। বিষয়টি প্রকাশ করলে ক্ষতি করার ভয় দেখানো হয়। এর পরও বিভিন্ন সময় একইভাবে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়, প্রায় তিন মাস আগে কামাল খলিফার আত্মীয় বেল্লাল হোসেন হাওলাদার একটি ঘটনার সময় মোবাইল ফোনে তরুণীর ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জুলাই সকালে তাকে ধর্ষণ করেন তিনি। এর পরও বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে অনৈতিক সম্পর্কে বাধ্য করা হয়।পরে তরুণী তার মায়ের কাছে বিষয়টি জানান। এর পর মা-মেয়ে থানায় গিয়ে মামলা করেন।
এ বিষয় ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় বরগুনা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।