শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ০০:০৮, ৩ অক্টোবর ২০২৬
শুক্রবার (২ অক্টোবর) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, মামলার ফরওয়ার্ডিং পেপারে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
ফাঁকা গুলিবর্ষণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ঘটনাটি পুলিশ সরাসরি দেখেনি; লোকমুখে বিষয়টি শুনেছে।
রিমান্ড মঞ্জুর হওয়ায় চার আসামি বর্তমানে হাতিরঝিল থানা হেফাজতে রয়েছেন। নিয়ম অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ওসি।
এর আগে এ ঘটনায় আহত সোহান নিজে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় সাইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার বাংলামোটর এলাকার নিউ ইস্কাটনে একটি বাসার সামনে সোহানের পথরোধ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এ সময় তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও মাথায় আঘাত করা হয়। পরে সোহানকে আবারও মারধরের চেষ্টা এবং ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ ওঠে। স্থানীয়রা কয়েকজনকে আটক করে পুলিশে দেন। পরে আহত সোহান বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন।
মামলায় পাঁচজনের নাম উল্লেখের পাশাপাশি আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সাইমনসহ চারজনকে গ্রেপ্তার করে। তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত সাইমনের চার দিন এবং অপর তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।