গৌরীপুরে এসআরবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৯, ২ নভেম্বর ২০২৬

গৌরীপুরে এসআরবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সিপিএসসি, এসআরবি-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে গৌরীপুর থানার মইলাকান্দা ইউনিয়নের পোদ্দারপাড়া বণিক বাড়ির একটি টিনের ঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুলাল চন্দ্র বণিক (৫৫) ও মো. হাতিম মিয়া (৪২)। তাঁরা দুজনই ময়মনসিংহ জেলার বাসিন্দা।

এসআরবি-১৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে আভিযানিক দল জানতে পারে, মইলাকান্দা ইউনিয়নের পোদ্দারপাড়া বণিক বাড়ির দুলাল চন্দ্র বণিকের ঘরে বিপুল পরিমাণ গাঁজা কেনাবেচা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

এ সময় উপস্থিত লোকজন ও সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে গাঁজাগুলো নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন