মদনে গাঁজাসহ মাদক কারবারি গোলাপ মিয়া গ্রেপ্তার

তানভীর হোসেন, নেত্রকোনা

প্রকাশ: ১৩:০২, ২ নভেম্বর ২০২৬

মদনে গাঁজাসহ মাদক কারবারি গোলাপ মিয়া গ্রেপ্তার

নেত্রকোনার মদন পৌরশহরে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. গোলাপ মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

‎​রবিবার (১ নভেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্যামলী রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাপ মিয়া মদন পৌরসভার পশ্চিম জাহাঙ্গীরপুর গ্রামের মৃত শামছুদ্দিন মিয়ার ছেলে।

‎​পুলিশ সূত্রে জানা যায়, মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি নির্দিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশের একটি চৌকশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন করিমের সরাসরি নেতৃত্বে ওই অভিযানে পুলিশ শ্যামলী রোডের একটি বাসা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গোলাপ মিয়াকে হাতেনাতে আটক করে।

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে আমি নিজে নেতৃত্ব দিয়েছি। আটককৃত মাদক কারবারি গোলাপ মিয়ার বিরুদ্ধে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে আজ সোমবার ২ নবেম্বর তাকে নেত্রকোনা জেল হাজতে  প্রেরণ করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন