মোঃ রাজু মিয়া সোহাগ, নীলফামারী
প্রকাশ: ১৫:৩৪, ২ নভেম্বর ২০২৬
রোববার (১ নভেম্বর) রাতে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বাবুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় বাবুর বাজারস্থ ইক্বরা জামে মসজিদের সামনে চলাচলের ক্যানেলের কাঁচা রাস্তা থেকে সজিব ইসলামকে আটক করা হয়।
পরে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সজিব ইসলাম নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নের ৯,নং ওয়ার্ডের বড় ঢিংপাড়া এলাকার মশিবুল ইসলামের ছেলে।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০৩, তারিখ ২ নভেম্বর ২০২৬। জিআর নম্বর ৪৩৫।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।