নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:১৬, ২ নভেম্বর ২০২৬
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বাইপাস মোড়সংলগ্ন তাকওয়া থাই অ্যান্ড গ্লাস হাউসের সামনে চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় হোসেন সোহাগ ময়মনসিংহ জেলার বাসিন্দা।
এসআরবি-১৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ঢাকা বাইপাস মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ির চালক হৃদয়ের দেখানো ও বের করে দেওয়া মতে, গাড়ির পেছনের ডালা ও আসন থেকে তিনটি বস্তা এবং নয়টি কার্টনে রাখা মোট ২৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এসব আলামত জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এসআরবি জানায়, হৃদয় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে প্রাইভেট কারে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মদ ও অন্যান্য আলামতসহ তাঁকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।