নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৯, ২ নভেম্বর ২০২৬
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সতেরো রশিয়া চামা গ্রামের একটি আমবাগান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর একটি আভিযানিক দল জানতে পারে, শিবগঞ্জের সতেরো রশিয়া চামা গ্রামের একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি প্লাস্টিকের বস্তা পড়ে রয়েছে। পরে অভিযান চালিয়ে বস্তাগুলোর ভেতর থেকে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল, ১২ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা ও ৮ বোতল রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি উদ্ধার করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থলে বা আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধার করা মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।