পাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: ২৩:০৭, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১৩, ২৮ নভেম্বর ২০২৬
শনিবার(২৮ নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম একথা বলেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রটি বাংলাদেশের নাম, দেশটি বিশ্বের মানচিত্রে স্থান এখনো আছে এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে আছি। যদিও আমাদের প্রতি অন্য দেশের বা যাকে বলে আধিপত্যবাদ, তাদের এখনো নজর আছে। আধিপত্যবাদীরা বসে নেই। তারা বাংলাদেশে নজর দিয়ে আছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান, সেটি আমরা মনে রাখতে চাই। তাকে যদি ভুলে যাই, তাহলে আমরা আসলেই বাংলাদেশের সঠিক ইতিহাসকে ভুলে যাব। তাকে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে সত্যিকারভাবে তার প্রতি অবিচার করা হবে।
আমাদের সঠিক বাংলাদেশ বিনির্মাণের চিন্তা করে যেতে হবে। জিয়াউর রহমানের আদর্শ এবং দর্শনকে যদি আমরা মনে না রাখি, তাহলে বাংলাদেশ দেশটির অস্তিত্বই স্বীকার করা হবে না। কারণ তার যে দর্শন, তার চিন্তা, তার সততা, তার দেশপ্রেম আপনারা জানেন।
ঢাবি উপাচার্য বলেন, তার মৃত্যুর পরে তার যে দেশপ্রেম ও সততা ছাড়া কিছু ছিল না। কারণ বাংলাদেশে তার কোনো সম্পদ ছিল না। এটি যে সত্য, তারাও জানে। এরি হয়তো অনেকে স্বীকার করতে চায় না। একসময় তারা বলত, এখন তারা হয়তো বলতে চায় না। কিন্তু সত্য হলো, তার দেশপ্রেমে সন্দেহ নাই, তার সততা নিয়ে সন্দেহ নাই। এ তার অর্জন। কিন্তু তার অন্তরের একেবারে বিশাল গুণের মধ্য দিয়ে সততা এবং দেশপ্রেম যার থাকবে, তার কাছ থেকে অনেক ভালো কাজ করা সম্ভব। এবং সেটি তিনি করে গেছেন।
তিনি বলেন, বাংলাদেশকে তিনি বুকে ধারণ করতেন, অন্তরে ধারণ করতেন। দেশকে সুশাসন দেওয়ার লক্ষ্যে তিনি সাড়ে তিন বছরে বিভিন্ন কাজ করেছেন, যার সুফল আমরা এখনো ভোগ করছি। তাঁর সেই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা ও দর্শন অনুসরণ করে পথ চলেছেন। এ কারণেই বেগম খালেদা জিয়াও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই জনপ্রিয়তা ধরে রেখেছিলেন।
শীর্ষ সংবাদ: