মো : রেদোয়ান কবির রিফাত, দুবাই
প্রকাশ: ১৫:৫২, ১৬ নভেম্বর ২০২৬
অভিযোগ উঠেছে, বাংলাদেশ থেকে বৈধভাবে দুবাই আসার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া ও সুযোগের তুলনায় দ্বিগুণ অর্থ দাবি করছে কিছু অসাধু রিক্রুটিং এজেন্সি ও মধ্যস্বত্বভোগী। চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ, টাকা।যেখানে বৈধভাবে বিদেশে এসে কর্মসংস্থানের সুযোগ পাওয়ার কথা, কম বেতনে চাপিয়ে কাঁদের মধ্যে লক্ষ লক্ষ টাকার বোঝা যেখানে একজন কর্মী গুনতে শাড়ে তিন থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত।
অতিরিক্ত টাকা দাবি, ভুয়া আশ্বাস এবং প্রতারণার শিকার হচ্ছেন অনেক প্রবাসী প্রশ্ন উঠছে, কেনো একজন বাংলাদেশিদের কে এত বেশি টাকা গুনতে হবে কেন?কেন একজন সাধারণ শ্রমিককে বিদেশে আসার আগেই ঋণের বোঝা মাথায় নিতে হবে?আর কারা এই নিয়োগের সুযোগকে পুঁজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে