মো: রেদোয়ান কবির রিফাত :
প্রকাশ: ১৫:৫৭, ১৬ নভেম্বর ২০২৬
নিয়োগবিষয়ক প্রতিষ্ঠান কুপার ফিচের প্রকাশিত ইউএই স্যালারি গাইড ২০২৭-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, জরিপে অংশ নেওয়া ৪৬ শতাংশ প্রতিষ্ঠান আগামী বছর কর্মীদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে। অন্যদিকে, ৪২ শতাংশ প্রতিষ্ঠান বেতন অপরিবর্তিত রাখবে। আর ১২ শতাংশ প্রতিষ্ঠান বেতন কমানোর কথা ভাবছে।
এদিকে, ২০২৭ সালে ৪২ শতাংশ প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগের মাধ্যমে কর্মীসংখ্যা বাড়াতে চায়। গত বছর এই হার ছিল ৪৮ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ ও ভারী শিল্প খাতে বেতন বাড়ানোর প্রবণতা বেশি। পাশাপাশি আবাসন ও নির্মাণ খাতে নতুন কর্মীর চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থিক সেবা এবং আবাসন খাতে দক্ষ কর্মীদের চাহিদা আগামী বছরও শক্তিশালী থাকতে পারে।
তবে আঞ্চলিক সংঘাত ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে চাকরির বাজারে সতর্ক অবস্থান নিতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান।