জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩:০৯, ১৬ নভেম্বর ২০২৬
রোববার (১৬ নভেম্বর) ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবির ৩০ সদস্যের একটি দল ঘোড়াঘাট থানা পুলিশের সঙ্গে অভিযানটি পরিচালনা করে। রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমানার ছত্রা বাজারের পাশের একটি টিনের ঘরে তল্লাশি চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়।
উদ্ধার করা পাথরের মধ্যে রয়েছে ৯০ কেজি বেলে পাথরের শিলাখণ্ড, ২০ কেজি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ২০ কেজি শিবলিঙ্গের খণ্ডাংশ। সব মিলিয়ে পাথরগুলোর ওজন ১৩০ কেজি।
এ ঘটনায় আটক মো. মোমিন ইসলাম (৪৪) রংপুরের পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে মেডিকেল পরীক্ষা শেষে পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে উদ্ধার করা পাথরগুলোর প্রত্নতাত্ত্বিক পরিচয় ও গুরুত্ব যাচাইয়ের জন্য পাহাড়পুর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।