নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৫৩, ৭ নভেম্বর ২০২৬
স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে শহরটির প্রধান মার্কেট এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে। ক্রাকোর এই এলাকাটি দেশটির অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।
পোলিশ সম্প্রচারমাধ্যম টিভিএন২৪ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে হতাহতের এ সংখ্যা প্রকাশ করেছে। অন্যদিকে, রেডিও আরএমএফ এফএম জানিয়েছে, একটি গাড়িতে থাকা হামলাকারীরা স্লাভকোভস্কা স্ট্রিট দিয়ে প্রধান চত্বরের দিকে যাওয়ার সময় আশপাশের লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়।
হামলায় একটি দোকান ও একটি ট্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল। আহতদের উদ্ধারে প্রধান চত্বরে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অবতরণ করে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়মিত তথ্য নিচ্ছেন।
তবে হামলাকারীদের পরিচয় কিংবা হামলার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।