আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:১৪, ১৩ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার মধ্যরাতের কিছু আগে (জিএমটি ২০:০০) আমিরাতের প্রবেশপথে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এতে দুটি যানবাহনই সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটে আটকে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে।
এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন আশপাশের আরও কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর জরুরি সেবা ও বিশেষায়িত উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছাড়াও বেশ কয়েকজন বিদেশি রয়েছেন। তাঁদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিশরের নাগরিক রয়েছেন।
শীর্ষ সংবাদ: