মো: রেদোয়ান কবির রিফাত :
প্রকাশ: ১৬:৩৮, ১৪ নভেম্বর ২০২৬
আদালতের রায়ে, ছয়জনকে ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৩ লাখ দিরহাম করে জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি টাকারও বেশি।জনশৃঙ্খলা বিঘ্নিত করা, আতঙ্ক সৃষ্টি এবং মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে তাঁদের এই সাজা দেওয়া হয়।
এ ছাড়া সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িত আরও দুজনকে প্রত্যেককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে।অন্যদিকে, সংঘর্ষের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার দায়ে আরও দুজনকে ছয় মাসের কারাদণ্ড এবং প্রত্যেককে ৩ লাখ দিরহাম জরিমানা করা হয়েছে। তাঁদেরও সাজা শেষে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া ভিডিও মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে আবুধাবি পুলিশ হোটেলের প্রবেশপথে সংঘর্ষের ঘটনায় আটজনকে গ্রেপ্তারের কথা জানায়। প্রাথমিক তদন্তে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ভিডিও ধারণের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
আবুধাবি পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।