মো: রেদোয়ান কবির রিফাত :
প্রকাশ: ১৬:৪৬, ১৪ নভেম্বর ২০২৬
এ ঘটনায় আহত ৩০ জনের মধ্যে রয়েছেন ৮ জন আমিরাতি, ৭ জন ভারতীয়, ৬ জন ওমানি, ৩ জন মিশরীয়, ২ জন জর্ডানীয়, ২ জন পাকিস্তানি এবং ২ জন ব্রাজিলীয় নাগরিক।শেখ খলিফা বিন জায়েদ সড়কে একাধিক যানবাহনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে।এদিকে, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্তে কাজ শুরু করেছে ফেডারেল পাবলিক প্রসিকিউশন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।