কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের যেসব এলাকায় বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। অথচ অন্য একটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, এমন এলাকাগুলোতে বিএনপিকে জনসমক্ষে হেয় করার চক্রান্তের অংশ হিসেবে সার সংকট নিয়ে আন্দোলন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও জেলা উন্নয়ন সমন্বয় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।