নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২৬, ৪ নভেম্বর ২০২৬
আজ বিকেলে জাদুঘরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
পরিদর্শনকালে লিউ হাইশিং জাতীয় জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও সংগ্রহশালা ঘুরে দেখেন। এ সময় তিনি বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক নিদর্শন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
এ সময় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে।