নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৫, ১৬ নভেম্বর ২০২৬
এদিকে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।
এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।