সুনামগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোঃমহিউদ্দিন জুয়েল , দোয়ারাবাজার, ​সুনামগঞ্জ

প্রকাশ: ১০:৩৭, ৮ জুন ২০২৬ | আপডেট: ১০:৩৮, ৮ জুন ২০২৬

সুনামগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি বদরুল মিয়াকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বদরুল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেড়াজালী নলুয়ারপাড় গ্রামের মো. সার মাহমুদের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই আসামি বদরুল এলাকা ছেড়ে পলাতক ছিল।

গোপন সূত্রে তার অবস্থানের খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা ও সিলেট বিমানবন্দর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। আজ রোববার সন্ধ্যার পর সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে আইনের আওতায় আনা হয়।​

পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় এলাকাবাসী এই দ্রুত গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন