আশরাফ ফারুকী
প্রকাশ: ১৮:২৮, ২৭ জুন ২০২৬
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় শুরার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত শুরা অধিবেশনে আগামী মেয়াদের জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী নেতৃত্ব নির্বাচন করা হয়। শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোট ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব পুনর্গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন। নায়েবে আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মাওলানা আব্দুল আউয়াল এবং মাওলানা আব্দুল হক আজাদ।
দলের মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক এবং মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান এবং হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।
এ ছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (এমপি), মাওলানা লোকমান হোসেন জাফরী, হাজি হারুন অর রশীদ, হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, শেখ আবু তাহের, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, হাজি আব্দুর রহমান, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, প্রফেসর ড. বেলাল নূর আজীজি, মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজি আবুল কাশেম, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, শেখ মুহাম্মদ নুরুন নাবী, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কে এম শরীয়তুল্লাহ, অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, মুফতি মানসুর আহমাদ সাকী, হাজি মুহাম্মদ আমিনুল ইসলাম, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, হাজি মুহাম্মদ আল ইকবাল, হাজি মুহাম্মদ সেলিম মাহমুদ, প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কে এম বেলাল হোসাইন, মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আব্দুজ জলিল, মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও), ইঞ্জিনিয়ার শেখ মারুফ এবং এম এম কামাল হোসাইন (ভোলা)।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে আগামী দিনের সাংগঠনিক কর্মকৌশল, রাজনৈতিক কর্মসূচি এবং জাতীয় ইস্যুগুলোতে দলের অবস্থান আরও সুসংগঠিতভাবে পরিচালিত হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। একই সঙ্গে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করা, রাজনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।