জাকির ফরাজী, পিরোজপুর
প্রকাশ: ১৫:৩২, ৫ নভেম্বর ২০২৬
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সাল থেকে একটানা পিরোজপুর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। দীর্ঘ ৩৫ বছর দায়িত্ব পালনের পর ২০২৬ সালের মাঝামাঝি সময়ে অসুস্থতাজনিত কারণে তিনি আমিরের পদ থেকে অবসর গ্রহণ করেন। এরপর ভারপ্রাপ্ত জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা আব্দুর রব।
গত ৯ অক্টোবর পিরোজপুর টাউন স্কুল মাঠে জেলা জামায়াতের ৬৭২ জন নারী-পুরুষ রুকনের অংশগ্রহণে গোপন ভোট অনুষ্ঠিত হয়। ওই ভোটে ২০২৭ ও ২০২৮ সালের দুই বছর মেয়াদের জন্য মাওলানা আব্দুর রবকে জেলা আমির নির্বাচিত করা হয়।
নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক। তিনি আরো বলেন সাংগঠনিক সিস্টেমে আমাদের আমি নির্বাচন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৩৫ বছর পর জেলা জামায়াতের শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তন দলটির স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নতুন আমিরের নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর নাম প্রকাশে অনিচ্ছুক দলটির নেতাকর্মীরা।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ বলেন ৯১ সাল থেকে তাফাজ্জল হোসেন ফরিদ জেলা জামায়াতের দায়িত্ব পালন করে আসছেন প্রতি দুই বছর অন্তর অন্তর রুকনদের ভোটে সাংগঠনিক সিস্টেমে আমাদের আমির নির্বাচন হয়।
নির্বাচিত আমির মাওলানা আব্দুর রব গণমাধ্যমকে জানান ৬ নভেম্বর শপথ অনুষ্ঠানের পর, জেলার সেক্রেটারি সহ অন্যান্য পদের বিষয়ে আলাপ আলোচনা এবং সাংগঠনিক কাঠামো অনুসারে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।