মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

এ এম ফাহাদ, খাগড়াছড়ি

প্রকাশ: ২০:৪০, ৩১ অক্টোবর ২০২৫

মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার যৌথ খামার রসুলপুর নামক স্থানে খাগড়াছড়ি–চট্টগ্রাম সড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হন এবং তার সঙ্গে থাকা আরোহী গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের নাম মো. তাসিব (১৭) — তিনি ফটিকছড়ির সুয়াবিল এলাকার সমসুল হকের ছেলে।
আহত ব্যক্তি মো. তারেক (২২) — তিনি একই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপটি থানার হেফাজতে রয়েছে এবং চালক পলাতক।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন