সোহেল রানা, নওগাঁ
প্রকাশ: ২০:২৭, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ২০:২৯, ১৪ মার্চ ২০২৬
এসময় সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু একটি শহরকে সুন্দর করে না, মানুষের সুস্থ জীবনযাপনের জন্যও অত্যন্ত জরুরি। তাই সবাইকে নিজ নিজ আঙ্গিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ডেঙ্গু মশার প্রভাব এখন শুধু বড় শহরে সীমাবদ্ধ নয়, উপজেলা পর্যায়েও এর ঝুঁকি বাড়ছে। এ কারণে সম্ভাব্য সব জায়গায়—খাল, জলাশয়, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে সকলকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। নিয়মিত বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে যাবে। একটি পরিষ্কার শহর মানেই একটি সুস্থ শহর, তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম , ও উপজেলার কর্মকর্তা ও কর্মচারী সহ সাংবাদিক রা উপস্থিত ছিলেন
এদিকে সচেতন মহল মনে করছেন, উপজেলার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। প্রশাসনের এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াবে এবং আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলবে।