রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১৬:৫৮, ৪ অক্টোবর ২০২৬
রোববার (৪ঠা অক্টোবর) সকালে এ কর্মসূচি পালন করে তারা।
চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই পাম্পে পর্যাপ্ত সিএনজি গ্যাস পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে। এতে গাড়ি চালানো ব্যাহত হওয়ায় তাদের আয়-রোজগার কমে গেছে এবং পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছে তারা।
বিক্ষোভকারী চালকরা বলেন, নিয়মিত গ্যাস সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্যাস সংকটের কারণে বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করেছেন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেয় তারা।
সড়ক অবরোধের কারণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে স্থানীয় যাত্রীদের পাশাপাশি পর্যটক ও দূরপাল্লার পরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে চালকদের দাবি, সিএনজি গ্যাসের নিয়মিত ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।