কালীগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ

প্রকাশ: ১৯:৩৮, ৯ জুন ২০২৬

কালীগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার কিল-ঘুষি ও লাঠির আঘাতে নিয়ামত আলী (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। নিয়ামত আলী অভিযুক্ত ইরশাদ আলীর চাচা।

৯ই জুন মঙ্গলবার দুপুর ৩টার সময় কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ভাতিজা ইরশাদের কাছে পাওনা টাকা ফেরত চায় তার চাচা নিয়ামত আলী। এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ইরশাদ তার চাচাকে কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমির আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন