সিরাজদিখানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ: ২২:৪৯, ১৪ আগস্ট ২০২৬

সিরাজদিখানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভয়ভীতি ও হুমকির মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি হারুনুর রশীদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিরাজদিখান থানার নন-এফআইআর প্রসিকিউশন মামলা নম্বর ৪৪/২৬, দণ্ডবিধির ৫০৬(২) ধারায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার মো. মাসুদ বলেন, সিরাজদিখান থানার নন-এফআইআর ৪৪/২৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন