মোঃ শফিকুল ইসলাম সাকিল, নড়াইল
প্রকাশ: ১৬:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকা গামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি তুলারামপুর এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর থাকা ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির বয়স এবং তার পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন জানান ওই ব্যক্তি মানষিক ভারসাম্যহীন হতে পারেন।তবে পুলিশ এ বিষয়ে কোন তথ্য দিতে পারিনি।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি রেলপুলিশকে জানানো হয়েছে। রেল পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে। আমরা তাদের সার্বিক সহযোগিতা করব।
তিনি আরো বলেন,নিহতের মরদেহ এমন ভাবে খণ্ড- বিখন্ড হয়েছে তাকে নারী - পুরুষ বোঝা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে তিনি একজন পুরুষ তার আনুমানিক বয়স ৪০ বছর হবে।