ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে ব্র্যাক কর্মকর্তার মৃত্যু

রঞ্জিত কুমার শীল, ঈশ্বরদী, পাবনা

প্রকাশ: ১১:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে ব্র্যাক কর্মকর্তার মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক ব্র্যাক কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। 

তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হন। পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং বাসের নিচে চাপা পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এসআই আবুল কালাম আজাদ আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন