মোঃ শফিকুল ইসলাম সাকিল, নড়াইল
প্রকাশ: ১৩:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর গ্রামের টিপু সুলতানের ছেলে আরাফাত শেখ পেশায় একজন ট্রাকের হেল্পার। তবে এলাকায় তার নামে একাধিক চুরির অভিযোগ রয়েছে এবং চুরির অপরাধে তিনি কয়েকবার ধরাও পড়েছেন। এছাড়া মাদকের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় সূত্রে তথ্য পাওয়া গেছে।
অভিযুক্ত আরাফাতের মা জানান, মাত্র এক মাস আগে বরিশালে পপিকে তার ৩য় স্ত্রী হিসেবে বিয়ে করে ঘরে তোলেন আরাফাত। গতকাল (মঙ্গলবার) তাদের মধ্যে সামান্য পারিবারিক কলহ হয়েছিল। আজ বুধবার পপি আত্মহত্যা করেছে বলে দাবি করেন তিনি।
তবে ঘটনার পর থেকেই এলাকায় এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাৎক্ষণিকভাবে আরাফাত শেখকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু ''অগ্রযাত্রাকে'' জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার বর্তমানে থানায় এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।