মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট
প্রকাশ: ২১:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সে সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি ব্লেড,গ্লাসের টুকরা,ফয়েল পেপার,গ্যাস লাইট,কাগজের তৈরি পাইপ,কয়েন পয়সা ও নেশার ট্যাবলেট জব্দ করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
(৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাপ্টিবাড়ি বাজারের দক্ষিণে কাঠ কাঁটার মিলসংলগ্ন ফজলার রহমান ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—আদিতমারি উপজেলার সাপ্টিবাড়ি এলাকার ফজলার রহমান ডাক্তারের ছেলে মোঃ কবির উদ্দিন (৩৬), লালমনিরহাট সদর পৌর এলাকার ডালপট্টি গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে মোঃ বাবলু মিয়া (৪০) এবং আদিতমারী উপজেলার সারপুকর কদমতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে মোঃ জিহাদ মিয়া (২০)।
অভিযান শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার সংশ্লিষ্ট উপধারায় ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত করে সকলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস মাদক সেবন ও মাদক ব্যবসা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান। তিনি মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার কথা জানান।