আবু হাসান (আকাশ), হাতীবান্ধা (লালমনিরহাট):
প্রকাশ: ০০:৩৫, ১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:৩৭, ১ অক্টোবর ২০২৬
বুধবার (৩০ সেপ্টেম্বর) হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আনসার সদস্য আনারুল ইসলামের নেতৃত্বে আমঝোল সরকারি প্রাথমিক বিদ্যালয় (লাল স্কুল) সংলগ্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় আনসার ও ভিডিপি সদস্যরা বিদ্যালয়ের চারপাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করেন।
কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর, আমঝোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, আমঝোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আমঝোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, "ডেঙ্গু ও ক্ষতিকর কীট-পতঙ্গের হাত থেকে বাঁচার প্রধান উপায় হলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। আনসার-ভিডিপি সদস্যদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।"
ইউপি সদস্য আব্দুল গফুর বলেন, "পরিষ্কার-পরিচ্ছন্নতা সবার জন্যই ভালো। এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে।"
পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেওয়া গোতামারী ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্য আনারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী ওচ আনসার-ভিডিপি মহাপরিচালকের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির চারপাশ নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ বিভিন্ন কীট-পতঙ্গের উপদ্রব প্রতিরোধ করা সম্ভব। এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।