এস আলম, জামালপুর
প্রকাশ: ১২:২৩, ৬ অক্টোবর ২০২৬
আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, জেলা প্রশাসন, জামালপুরের সমন্বয়ে জেলা পুলিশ, স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি), আনসার ব্যাটালিয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানের সার্বিক নেতৃত্ব দেন জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হায়দার এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান।
অভিযান পরিচালনাকালে যৌনপল্লীর বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ২ (দুই) জনকে আটক করে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে মুক্ত রাখতে এবং মাদকের অবৈধ কারবার ও অপব্যবহার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।