নবীন মাহমুদ, ঝালকাঠি
প্রকাশ: ১৭:১৫, ১২ অক্টোবর ২০২৬
সোমবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় অবস্থিত ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স ও ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল, ইসলামিক ফাউন্ডেশনের ঝালকাঠি জেলা উপ-পরিচালক আলম হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা।
পরিদর্শনকালে হাসপাতালে নানা অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ে। হাসপাতালে সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ পাওয়া যায়। আলট্রাসনোগ্রাম মেশিন চুরি, এক্স-রে মেশিন ও অ্যাম্বুলেন্স অচল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরিদর্শন শেষে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, রেজিস্টার খাতায় ১৯৩ জন রোগীকে সেবা দেওয়ার তথ্য দেখানো হলেও কোন রোগের চিকিৎসা দেওয়া হয়েছে তার কোনো প্রমাণ দেখাতে পারেনি কর্তৃপক্ষ। সরেজমিনে কোনো রোগীও পাওয়া যায়নি। হাসপাতালের শুরু থেকে চিকিৎসক ও কর্মচারীরা এখানেই রয়েছেন, অন্যত্র বদলি হননি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হবে।