‎জয়পুরহাটে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩

‎আরিফুল ইসলাম, জয়পুরহাট

প্রকাশ: ১০:১৯, ৩ নভেম্বর ২০২৬

‎জয়পুরহাটে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩

‎জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ভারতীয় সিরাপ ইয়াবা ও ভাঙা অ্যাম্পলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

‎সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন পশ্চিম কড়িয়া গ্রামের মোতাহার মণ্ডল (৫৫) শাকিলা (৪৫) ও কানিজ ফাতেমা (৫০)।
‎
‎বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এ সময় তিনজনকে আটক করা হয়।
‎
‎অভিযানে ১০ বোতল ভারতীয় ফেয়ারড্রিল দুই বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ ২৫৬ পিস ইয়াবা ও ২৬০ পিস ভাঙা অ্যাম্পল জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীর মধ্যে ফেয়ারড্রিলের মূল্য ৩০ হাজার, উইনসেরেক্স সিরাপের মূল্য ৬ হাজার, ইয়াবার মূল্য ১ লাখ ২ হাজার ৪০০ এবং ভাঙা অ্যাম্পলের মূল্য ৩৯ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
‎
‎বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা সামগ্রীসহ তাঁদের পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন