নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬, ৫ নভেম্বর ২০২৬
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকার একটি আখখেতে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় সন্দেহজনক কিছু পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তথ্যের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে যায় এসআরবির দলটি।
সেখানে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে ছেঁড়া প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী সেগুলো জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে নাটোরের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।