বাগমারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৭:১৩, ৭ নভেম্বর ২০২৬

বাগমারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহীর বাগমারায় যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে এই দিবসের গুরুত্ব অপরিসীম। বক্তারা নতুন প্রজন্মের কাছে এই গৌরবোজ্জ্বল ইতিহাস সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান এবং দেশের সার্বিক উন্নয়নে জাতীয় ঐক্য ও সংহতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এবং সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন