জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১২:৩২, ৮ নভেম্বর ২০২৬
শনিবার (৭ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভার মূল ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি রাখা হয়নি। পাশাপাশি অনুষ্ঠানে এক বক্তা শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ সম্বোধন করলেও জেলা প্রশাসক কোনো প্রতিবাদ জানাননি।
এসব ঘটনার জন্য জেলা প্রশাসকের ভূমিকার সমালোচনা করে তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানায় ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সভাপতি মুঠোফোনে বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে উপস্থিত কয়েকজনের মধ্যে ক্ষোভ ও হট্টগোল দেখা দেয়। পরে ব্যানারে তাঁর ছবি সংযুক্ত করা হলে অনুষ্ঠান শুরু হয়। তবে এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার পর জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। অন্যদিকে, ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী।
শীর্ষ সংবাদ: