জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫২, ৮ নভেম্বর ২০২৬
শনিবার (৭ নভেম্বর) জয়পুরহাট পৌর শহরের সরদারপাড়া এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুরে এসআরবি-৫-এর সিপিসি-৩ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানে মাদক পরিবহন ও ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি বিশেষ আভিযানিক দল সরদারপাড়ায় তারেক হোসেন তন্ময়ের বাড়িতে অভিযান চালায়। গ্রেপ্তার তারেক জয়পুরহাট সদর উপজেলার দরগাপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।
পরে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
শীর্ষ সংবাদ: