টঙ্গীতে ৯ বছরের শিশুকে ইস্ত্রির ছ্যাঁকা,মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ২১:০০, ৯ নভেম্বর ২০২৬

টঙ্গীতে ৯ বছরের শিশুকে ইস্ত্রির ছ্যাঁকা,মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে রাব্বি হোসেন (২৪) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে রোববার রাতে শিশুটির মায়ের লিখিত অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।গ্রেপ্তার রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানায়।

 অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মাদরাসায় থাকা অবস্থায় ওই শিক্ষার্থীকে ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষক রাব্বি হোসেনের বিরুদ্ধে।পরদিন সন্ধ্যায় শিশুটির মা তাকে মাদরাসা থেকে বাড়িতে নিতে গেলে বিষয়টি জানতে পারেন।এরপর রোববার রাতে তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন