বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫০, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী নগরীর ভাটিখানা সড়ক এবং ২৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী খাল সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অনুমোদিত পাইপগুলো অপসারণ করে তা তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন বিসিসির উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ শিকদারসহ সংশ্লিষ্ট শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে এবং নগরীর স্বাভাবিক চলাচল বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
শীর্ষ সংবাদ: