জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৩, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৩৫ মিনিটে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) লঙ্ঘনের দায়ে এই অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে তামাক প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান ‘মেসার্স হ্যাপি এন্টারপ্রাইজ’-কে আইনের ৮(১) ধারায় ১ হাজার টাকা এবং ‘হাতেম আলী মোল্লা’ নামের একটি নামবিহীন প্রতিষ্ঠানকে একই আইনের ৮(১), ৮(২) ও ১০(১) ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের মাঝে স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
শীর্ষ সংবাদ: