মোঃ ডাবলু মিয়া গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ২০:৪৮, ১০ নভেম্বর ২০২৬
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার গাবতলীতে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গাবতলী উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। এ সময় তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সহিংসতা পরিহারের আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাবেক সহ-সভাপতি সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ, কলেজ ছাত্রদলের সভাপতি মিলন, ছাত্রদল নেতা রাশেদ, জাহান কবির, অর্ণব, জাহিদুল ইসলাম, ইকবাল হাসান, সাকিব রহমান, আলিফ, রতন, নাইম, মিরাজ, মান্নান ও মেহেদীসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।