কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪৯, ১২ নভেম্বর ২০২৬
বিদ্যালয়টির মালিকানাধীন প্রায় ১৫০টি দোকানঘরের ব্যবসায়ী, সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া দোকানিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা বিদ্যালয়ের দোকানঘরগুলোতে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু হঠাৎ করেই কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই দোকানভাড়া ও জামানতের টাকা দ্বিগুণ করার চাপ দেওয়া হচ্ছে। দাবিকৃত বর্ধিত ভাড়া ও জামানত দিতে অপারগতা প্রকাশ করলে ব্যবসায়ীদের দোকানে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। এতে দীর্ঘদিনের ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।
অংশগ্রহণকারীদের অভিযোগ, বিদ্যালয়ের দোকানঘর পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, সোহরাব হোসেন, মীর আব্দুল খাবীর, উজ্জ্বল বিশ্বাস, অজিয়ার রহমান, আলমগীর হোসেন ও অলোকেশ দেবনাথ বাবুসহ অনেকে। এ সময় শত শত দোকানদার, সাবেক শিক্ষক, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তারা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ব্যবসায়ীদের হয়রানি বন্ধ, দোকানে তালা দেওয়ার ঘটনার প্রতিকার এবং অভিযুক্তদের দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ও স্বাভাবিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
শীর্ষ সংবাদ: